বাড়ির কাছেই এক তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টা - The News Lion

বাড়ির কাছেই এক তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টা




দি নিউজ লায়ন ;  বাড়ির কাছেই এক তৃণমূল নেতাকে গুলি করে খুনের চেষ্টা করা হলো। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের ন্যাজাট থানার দুই নম্বর বয়রামারি গ্রাম পঞ্চায়েতের তালতলা গ্রামে। স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে নটা নাগাদ স্থানীয় তৃণমূল নেতা সুন্নত আলি মোল্লা নিজের ভেড়িতে মাছ ধরতে যাচ্ছিলে। সেই স্ময় পথের মধ্যে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুস্কৃতীরা। 


গুলিবদ্ধ অবস্থায় আশংকাজনক হয়ে হাসপাতালে ভর্তি করা হয় ওই তৃণমূল নেতাকে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ। ৬ থেকে ৭ জনের একটি দুস্কৃতী দল এদিন প্রকাশ্যে বাইকে চেপে এসে সুন্নত আলিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। সুন্নত আলি সেই সময়  পালানোর চেষ্টা করলেও তার দুই পায়ে বেশ কয়েকটি গুলি লাগে বলে জানা যায়। 


এদিকে পরপর গুলির আওয়াজ পেয়ে আশপাশ থেকে লোকজন ছুটে এলে পালিয়ে যায় দুস্কৃতীরা। যদিও এই ঘটনায়, সুন্নত আলির পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, তার দুই পায়ের পাশাপাশি মাতাতেও গুলি করা হয়েছে। আশংকাজনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় মানুষজন ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় তৃণমূল নেতা সুন্নত আলিকে প্রথমে উদ্ধার করে বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠায়, কিন্ত সেখানে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরীত করা হয়। 


ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে ন্যাজাট ও মিনাখা থানার বিশাল পুলিশ বাহিনী। প্রকাশ্য দিনের আলোয় এভাবে গুলি চালানোর ঘটনায় তীব্র আতংক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। আহত তৃণমূল নেতা সুন্নত আলির পরিবারের অভিযোগ, হাবিবুর রহমান ওরফে বাচ্চা খোকন নামে এক দুস্কৃতী এই ঘটনার সঙ্গে যুক্ত। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগও জানিয়েছেন তারা। তবে এই ঘটনার পিছনে রাজনৈতিক শত্রুতা নাকি মাছের ভেড়ি দখল নিয়ে কোনও ঝামেলা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.